× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

না বলে বাড়িতে যাওয়ায় শিশুকে বেদম মারপিট করলেন মাদ্রাসার শিক্ষক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ মাদ্রাসার এক শিশুকে মারধোর করার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনদের দাবি তাকে আটকে রেখে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সকল আত্নীয়-স্বজনের বাড়ি খুঁজে না পেয়ে তার মা শাহানাজ পারভীন সোমবার শার্শা থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছার উলাকোল হাফিজিয়া মাদ্রাসায়। ওই শিশুর নাম আহসান হাবিব সাইমুম (১৪)। সে শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ওই শিশুর পিতা আব্দুর রাজ্জাক বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে শুক্রবার সকালে সে বাড়িতে এসে দুপুরে আবার মাদ্রাসায় ফিরে যায়। মাদ্রাসার হুজুর সাইদুর রহমান তাকে না বলে বাড়িতে যাওয়ার অপরাধে বেদম মারপিট করে। এরপর শনিবার থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমরা সকল আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি কিন্ত কোথাও পাইনি।
মাদ্রাসার হুজুর সাইদুর রহমান তাকে ‘না বলে বাড়িতে যাওয়ার অপরাধে’ মারার কথা স্বীকার করে বলেন,শনিবার আমরা যখন শুয়ে ছিলাম তখন সে পালিয়েছে। এর বাইরে মন্তব্য করতে তিনি রাজি হননি।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার মা শাহানাজ পারভীন বারবার মুর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দেড় বছর আগে ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য সেখানে রেখে আসি। মাদ্রাসায় ৬০টি বাচ্চা থাকে সেখান থেকে আমার বাচ্চাটি চলে গেল অথচ কেউ দেখতে পেলো না। এতেই আমার সন্দেহ হচ্ছে। হুজুরকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..