× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নায়িকা জলি এখন ‘আরাফাত জলি’

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ মে, ২০১৯

‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এই তিন ছবির নায়িকা জলি।

২০১৬ সালে ‘অঙ্গার’ ছবির মাধ্যমে আবেদনময়ী এই নায়িকার ঢাকাই ছবিতে অভিষেক হয়। পরবর্তীতে অন্য দুটি ছবি মুক্তি পায়। জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আরও কিছু ছবিতে কাজের কথা চলছে তার। এরই মধ্যে জলি বিয়ের ঘোষণা দিলেন।

গতকাল (১৬ মে) দীর্ঘদিনের প্রেমিক আরাফাত রহমানের সঙ্গে রাজধানীতে নিজের বাসায় বাগদান সেরেছেন এই নায়িকা। আরাফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। তবে বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। জলি বলেন, আরাফাতের সঙ্গে আমার সম্পর্ক পাঁচ বছর আগে থেকে। তখন আমি নায়িকা হইনি, সাধারণ একটি মেয়ে জলি। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক পরিণয়ে গড়াল, এটা আমার জন্য অনেক আনন্দের।

কারণ আমরা একে অপরকে পাচ্ছি। এখন দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত করা হবে। বিয়ের পর চলচ্চিত্রে অভিনয় করবেন কিনা জবাবে জলি বলেন, অভিনয় করবো কিনা তা নির্ভর করছে পরিবারের ইচ্ছার উপরে। আমার শ্বশুরবাড়ি থেকে যদি চায় তাহলে কাজ করবো। না হলে ছেড়ে দেবো। এখানে আমার কোনও সিদ্ধান্ত নেই। তাদের কথাই চূড়ান্ত। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।


এ ক্যটাগরির আরো খবর..