× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নায়ক সাকিবের লাভ জিহাদের ফাঁদে অপু বিশ্বাস, অবশেষে অপুকে ডিভোর্স

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্সের চিঠি পঠিয়েছেন তার স্বামী নায়ক শাকিব খান। শাকিব খানের ঘনিষ্ঠ এক প্রযোজক জানান, তিন দিন আগেই এই চিঠি পাঠিয়েছেন।

গত ১৭ নভেম্বর থেকেই ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটির জন্ম দিয়েছিলেন অবশ্য শাকিব খান নিজেই। আগের দিন ১৬ নভেম্বর ছেলে জয়কে কাজের মেয়ে শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে কলকাতা চিকিৎসা করাতে যান অপু বিশ্বাস। থাইল্যান্ড থেকে ফিরে পরের দিন শুক্রবার ছেলেকে দেখতে অপুর নিকেতনের বাসায় যান শাকিব। কিন্তু বাইরে থেকে তালা দেয়া থাকায় ছেলের সঙ্গে দেখা করতে পারেননি কিং খান।

ওই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাকিব। সাংবাদিকদের বলেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। সন্তানের প্রতি যদি মায়া থাকতো তাহলে কাজের মেয়ের কাছে তাকে তালবদ্ধ অবস্থায় রেখে যেত না। তার বিরুদ্ধে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

তবে চূড়ান্ত সিদ্ধান্তটি আসলে কী, সেটি সেদিন পরিষ্কার করে জানাননি নায়ক। কিন্তু সেটি যে ডিভোর্সের মতো কিছুই হতে পারে তা অনুমান করেছিলেন অনেকেই। আজ অপুকে ডিভোর্স পেপার পাঠানোর মধ্যদিয়ে সেই অনুমানই সত্যি হয়ে গেল।


এ ক্যটাগরির আরো খবর..