× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক রিপোর্টার

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
nasir hossain

বাংলাদেশী  ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সি(আইসিসি)। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ চলাকালীন দুর্নীতি বিরোধী নিয়মের  বিভিন্ন ধারা ভঙ্গের কারণে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন ছাড়াও আরও সাতজন খেলোয়াড়-কর্মকর্তা এবং দলের মালিকদের অভিযুক্ত করা হয়েছে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে  আনা এ বিষয়টি গতকাল নিশ্চিত করেছে আইসিসি।

ছয়টি দল নিয়ে ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘দুর্নীতি বিরোধী বিধি বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য ইসিবির পক্ষ থেকে টি-টেন লিগে অংশ নেয়া আটজন খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করেছে আইসিসি।’

নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগের একটি হচ্ছে, ৭৫০ মার্কিন ডলারের বেশি অর্থ মূল্যের উপহারের রসিদ সম্পর্কে দুর্নীতি দমন কর্মকর্তা (ডিএসিও)-কে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও দুর্নীতির প্রস্তাব বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাননি বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির। কোন ধরনের কারণ ছাড়াই দুর্নীতির তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি বা প্রত্যাখান করার অভিযোগও আনা হয়েছে নাসিরের বিরুদ্ধে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২১ সালে আবুধাবি টি-টেন  লিগের সাথে সম্পর্কিত অভিযোগ এবং সেই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচে  দুর্নীতি করার চেষ্টা হয়েছিলো। অভিযুক্ত অন্যরা হলেন: কৃষাণ কুমার (একটি দলের সহ-সত্বাধিকারী), পরাগ সাঙ্গভি (একটি দলের সহ-সত্বাধিকারী), আশার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাভেদ (স্থানীয়  খেলোয়াড়), সালিয়া সামান (স্থানীয়  খেলোয়াড়), সানি ধিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার)।


এ ক্যটাগরির আরো খবর..