× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নারী হয়ে জন্মানোই বড় পুরস্কার: সুস্মিতা সেন

admin
হালনাগাদ: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্কঃ  বলিউড এসেছিলেন নজরকাড়া গ্ল্যামার নিয়ে। অভিনয় নৈপুণ্যে দীর্ঘ সময় তারকাখ্যাতি ধরে রেখেছেন সুস্মিতা সেন। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনয় গুনে। এবার ‘আই অ্যাম উইম্যান ২০১৮’পুরস্কারে ভূষিত হলেন তিনি। ‘নারী হয়ে জন্মের সৌভাগ্য লাভ করাটাই একটা বড় পুরস্কার। ‘আই অ্যাম উইম্যান ২০১৮’পুরস্কারে ভূষিত হয়ে এ কথা বললেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।’

নারীদের ওপর নিগ্রহের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, তিনি এই সব ইস্যুতে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কারণ একটা জায়গা পর্যন্ত এ নিয়ে কথা বলা হয়, বিরোধিতা করা হয়। কিন্তু সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তখন অত্যন্ত অস্বস্তি হয়।

তিনি বলেন, আমাদের দেশসহ বিশ্বের সর্বত্র অন্যায় ও অনুচিত ঘটনা ঘটছে। এটা অত্যন্ত দুঃখের। দুটো কাজ করা যেতে পারে। এক, দুঃখ প্রকাশ করে গোটা ঘটনা ভুলে যাওয়া এবং নিজে কোনো উদাহরণ তৈরি করে মানুষকে প্রেরণা দেয়সুস্মিতা মনে করেন, এই দেশে এমন পুরুষ আছেন যারা নারীদের সাহায্য করেন, সহায়তা করেন। অপরাধীদের কথা বারবার তুলে না ধরে এদের ব্যাপারে বেশি করে জানানো উচিত। তা সঠিক পদক্ষেপ হবে।


এ ক্যটাগরির আরো খবর..