× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

এনডিবি রিপোর্ট

নারী সমাজের শত্রু শিবির-জামায়াত -মোমিন মেহেদী

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
নারী সমাজের শত্রু শিবির-জামায়াত

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ আর এখন প্রায় ৩ কোটি চাকুরীজীবী নারীকে ‘পতিতা’ বলে তারা প্রমাণ করেছে নারী সমাজের শত্রু শিবির-জামায়াত। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণাতেও সিদ্ধহস্ত বিধায় আগে আওয়ামী লীগ-ছাত্রলীগের লুঙ্গীকে ব্যবহার করেছে আর এখন ইউনূস সরকারকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বলেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে জাতীয় শিক্ষাধারার সদস্যদের মাঝে ‘ভাষা উপহার’ প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নারী সমাজের চিরশত্রু এই জামায়াত একাত্তরে লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। ছাত্র সংঘ থেকে ছাত্র শিবিরে পরিণত হওয়া এই সংগঠনটিও কৌশলে নিজেদের হীন সকল কাজ ডাকসুকে কেন্দ্র করে চালিয়ে যাওয়ার লক্ষ্যে কারচুপির আশ্রয় নিয়েছে। এরা ধর্মের আড়ালে অধর্ম চর্চা করে, কারণ এরা আবু জাহেলের উত্তরসূরী; মহানবী (সা.)-এর নয়।

সভায় নতুনধারার শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক, হাশেম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনীতিকে কলুষিত করার অপরাধে যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থকগোষ্ঠি হিসেবে ‘বাংলাদেশ বিরোধী’ সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..