কালকিনিতে তিনজন নারী ছিনতাইকারী আটক

কালকিনিতে তিনজন নারী ছিনতাইকারী আটক
মাদারীপুরের কালকিনিতে অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার সময় তিন নারী ছিনতাইকালীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার ১৪ অক্টোবর দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি থানার মোড় এলাকা লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ জোড়পূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে নারী ছিনতাইকারী চক্র। আতঙ্কে চিৎকার চেচামেচি শুরু করে ভুক্তভোগী। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে পারভীন, শিল্পী ও নিপা নামে তিন নারীকে। পরে আটক তিনজনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের হাতে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পরে আদালতে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।