× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নারী চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেট বদলি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Argument.jpg

লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসকের সঙ্গে আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদর্শন নিয়ে বাকবিতণ্ডা হওয়া ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে।

সেদিন এই ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) বদলি করা হয়েছে। তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মক্ষেত্রে যাওয়া-আসার পথে বেশ কয়েকজন চিকিৎসক আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে বাধার সম্মুখিন হয়েছেন। জরিমানাও দিতে হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। এরমধ্যেই গত ১৮ এপ্রিল এলিফ্যান্ট রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক ও চিকিৎসকের সঙ্গে আইডি কার্ড নিয়ে তুমুল বাকবিতণ্ডা হয় পুলিশ এবং কর্তব্যরত এক ম্যাজিস্ট্রেটের। সে সময় ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তোলপাড় সৃষ্টি হয়।

এ নিয়ে পুলিশ ও চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেয়া হয়। এ ঘটনা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্ট এই পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয় বলে মন্তব্য করেন।

পরে গেল বুধবার (২১ এপ্রিল) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সঙ্গে পরিচয়পত্র (আইডি কার্ড) রাখা এবং ‘চাহিবামাত্র তা প্রদর্শন’ করার আহ্বান জানায়। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবাধ চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিক্যাল ডিজিজের লাইন ডিরেক্টর রোবেদ আমিন বুলেটিনে বলেন, যে কোনো চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যে কোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নৈতিক দায়িত্ব।


এ ক্যটাগরির আরো খবর..