× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নারী উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার -কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নারী উন্নয়নে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। সরকার খাদ্য ঘাটতির দেশকে এনে দিয়েছে খাদ্য রপ্তানির মর্যাদা। বছরের প্রথম দিন সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিনামূল্যে বই, যা বিশ্বে বিরল। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

মন্ত্রী আজ টাঙ্গাইলে সরকারি কুমুদিনি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী-২০১৯ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ শিক্ষায় অনেক এগিয়েছে। এখন অন্যতম লক্ষ্য হচ্ছে গুণগত শিক্ষা। সরকার নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছে, যুগোপযোগী শিক্ষার জন্যও কাজ করছে। বাংলাদেশের শিক্ষার সাফল্যের পেছনে সরকারের ঐকান্তিক ইচ্ছা ও রাজনৈতিক অঙ্গীকার ছিল অগ্রগণ্য। গত ১১ বছর ধরে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে।

জেলা প্রশাসক সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভির হাসান ছোট মনির, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..