× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

পিঁ আই ডি

নারীর গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয় বিবেচনা করছে সরকার -অর্থ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয়

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, যেসব নারী ঘরে কাজ করে অর্থনীতিতে অবদান রাখছে, সেসব নারীর অবদানের মূল্যায়ন আমাদের জিডিপিতে প্রকাশ করা জরুরি। সরকার জাতীয় অর্থনীতিতে নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয় বিবেচনা করছে। সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতোমধ্যে বিবিএস টাইম ইউজ সার্ভে ২০২১ প্রকাশ করেছে। বিআইডিএস নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণে গবেষণা করছে।

অর্থ প্রতিমন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক ইন-এ মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত “Recognition of Unpaid Care work: A Step Towards Financial and Social Empowerment of Women” সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী এই সমস্যা যে, আনপেইড কেয়ার ওয়ার্ককে স্বীকৃতি দেয়া হচ্ছে না। বাংলাদেশ যেহেতু অনেক কিছুরই রোল মডেল, অন্যরা না করলেও যে আমরা করবো না, সেটা না। আমরা গুরুত্ব সহকারে এগিয়ে যাবো। গৃহস্থালি কাজের মূল্য জিডিপির বাইরে রাখার কোনো কারণ নেই। যে সকল লেনদেন টাকায় হয়ে থাকে, সেগুলো বর্তমান হিসাব পদ্ধতিতে জিডিপিতে অন্তর্ভুক্ত হয়।

এসময় ওয়াসিকা আয়শা খান বলেন, বাংলাদেশে গৃহস্থালি কাজের আর্থিক মূল্য কোন পদ্ধতি বা কিভাবে প্রকাশ করা যেতে পারে, সে বিষয়ে বিবিএস, বিআইডিএস বা গবেষণা প্রতিষ্ঠানসমূহ মতামত তুলে ধরতে পারে। এ বিষয়ে আরো কাজ করার সুযোগ রয়েছে। গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্যায়ন ও স্বীকৃতি নারীদের আর্থিক খাতে অন্তর্ভুক্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে আজকের সেমিনারের বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলী সিং, পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান। সেমিনারে মতামত তুলে ধরেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সালেহা বিনতে সিরাজ, বিআইডিএস-এর পরিচালক কাজী ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা।


এ ক্যটাগরির আরো খবর..