× Banner
সর্বশেষ
আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

নারীরাও ঝুঁকছেন ফটোগ্রাফি পেশায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

শুরুটা ভাল লাগা থেকে শুরু হলেও অনেকেই এখন পেশা হিসেবে নিচ্ছেন ফটোগ্রাফিকে। কাজের বৈচিত্র্য থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও ঝুঁকছেন অপ্রচলিত এই পেশাটিতে। তবে সামাজিক ও পারিবারিক বাধা থাকলেও কোনভাবেই পিছিয়ে থাকতে চান না বর্তমান যুগের নারী ফটোগ্রাফাররা। কাজ আর যোগ্যতার প্রমাণ দিয়েই এগিয়ে যেতে চান তারা।

৫০ এর দশকের কথা, শখের বশেই ছবি তোলা শুরু করেন তিনি। এরপর কালের বিভিন্ন ক্ষণের সাক্ষী হয়েছেন সাইদা খানম। শুধু স্বাধীনতার সময়ই নয় তার আগে ও পরের কঠিন মুহূর্তগুলো নিজের ক্যামেরায় ধারণ করেছেন এই নারী। তিনি বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী।

বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম বলেন, ‘রানী এলিজাবেথ যখন এসেছিলেন তখন এয়ারপোর্টে ২শ’ ফটোগ্রাফারের মধ্যে আমিই ছিলাম একমাত্র শাড়ি পরিহিতা মহিলা। চাঁদে যারা গিয়েছিল তারা যখন ফিরে আসেন তাদের ছবিও তুলেছিলাম। বঙ্গবন্ধুর জন্মদিনে আমি যখন ছবি তুলতে গিয়েছিলাম তখন উনি ভেবেছিলেন আমি বিদেশ থেকে আসা কোন মেয়ে।’

তিনি বলেন, ‘ফটোগ্রাফার হতে হলে ধৈর্যশীল ও সাহসী হতে হবে। অ্যাডভেঞ্চারাস স্পিরিট থাকা দরকার।’

তবে এখন আর শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই নান্দনিক এই কর্মটি। ভাল লাগা কাজকেই এখন পেশা হিসেবে নিচ্ছেন অনেক নারী। ফটোগ্রাফির মত অপ্রচলিত এই পেশাতেও তাই পুরুষের পাশাপাশি নারীর সমান বিচরণ। সমাজের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে অন্যান্য পেশার মত ফটোগ্রাফিকে নিয়ে অনেক বড় স্বপ্ন এই নারী আলোকচিত্রীদের।

আলোকচিত্রী সুলতানা রাজিয়া বলেন, ‘কখনো মনে হয়নি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে ভুল করেছি। মেয়েদের জন্য ফটোগ্রাফির ফিল্ড এতো বিশাল যে মেয়েরা খুব কমফোর্ট্যাবলি কাজটি করতে পারছে। আমি পরিবার থেকে বাধা পেয়েছিলাম। পরে যখন দেখা গেল এই পেশাতে আমি ভাল করছি তখন পরিবারও খুশি।’

আলোকচিত্রী নাশিতা হোসাইন জেনিন বলেন, ‘বাংলাদেশে এখনও মেয়েদের জন্য এতো স্বাধীনতা নেই। এখনও অনেক গোঁড়ামি আছে। আমি মেয়ে হলেও আমি কি করব না করব তার স্বাধীনতা আমার রয়েছে। সমাজ ও পরিবারের সঙ্গে বোঝাপড়া করে আমাকেই কাজটা করতে হবে।’

শখের বশে শুরু হলেও এখন অনেকেই পেশা হিসেবে নিচ্ছেন ফটোগ্রাফিকে। নানা সামাজিক ও পারিবারিক বাধা পেড়িয়ে নারীরা দিন দিন যুক্ত হচ্ছেন এই পেশায়। তবে সঠিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে নারীরাও তাদের মেধার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারেন এই ফটোগ্রাফি পেশাতে, এমনটাই মনে করছেন নারী ফটোগ্রাফাররা।


এ ক্যটাগরির আরো খবর..