নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এসময় ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিল প্রার্থী রুহুল ফরাজি সমর্থকরা উট পাখী মার্কা মিছিল নিয়ে পথ-সভা করার সময় ওই একই সময় আনোয়ার হোসেনের ডালিম মার্কার সমর্থক মিছিল নিয়ে পথ-সভা করে। এসময় দু’পক্ষের সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাংচুর এবং একটি কভারভ্যানে অগ্নিসংযোগ করে। এতে দু’পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএসপি (গ) সার্কেল মাহিন ফরাজি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।