মৌলভীবাজারের জুড়ীতে নতুন থানাভবন উদ্বোধন শনিবার

মৌলভীবাজারের জুড়ীতে নতুন থানাভবন উদ্বোধন শনিবার

মৌলভীবাজার জেলার জুড়ীতে শনিবার নতুন অত্যাধুনিক থানাভবন উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। থানাভবন উদবোধন শেষে ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সাত কোটি একত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ৪ তলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ভবনের সামনে রয়েছে সবুজ মাঠ ও সুদৃশ্য ফুলের বাগান। থানা আঙিনায় প্রবেশের মুখেই বামপাশে রয়েছে একটি নয়নাভিরাম ছোট পুকুর। থানার সেবা প্রত্যাশীগণ থানা আঙ্গিনা ও ভবনে প্রবেশের পর এর আয়োজন দেখে মুগ্ধ হবেন। আধুনিক এ ভবন নির্মাণের ফলে উন্নত ও কাঙ্খিত পুলিশি সেবা প্রদান সহজ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।