নানা আয়োজনে মেহেরপুরে মহান বিজয় দিবস’১৭ পালিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৬/১২/১৭) ঃ  শনিবার প্রথম প্রহরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৬ টায় কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে ও সকাল ৭ টায় জেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসক পরিমল সিংহ পূস্পমাল্য অর্পণ করেন। এরপরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহীদ স্মৃতিসৌধে ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ দিন জেলা আওয়ামীলীগ, সদর থানা আওয়মীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।

সকাল সাড়ে ৮টায় মেহেরপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক পরিমল সিংহ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সংক্ষিপ্ত ভাষণ দেন। পরে তিনি বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আসনার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, গার্লস ইন স্কাউট’র বর্ণাঢ্য কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রতিযোগিতার উদ্বোধন এবং সালাম গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

এছাড়া বেলা সাড়ে ১০ টায় জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে সরকারি কলেজ মোড়স্থ শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়। বিকেল ৩ টায় মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুরে জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথেসাথে সকল সরকারী ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া পৌরসভার উদ্যোগে সড়কের দু’পাশে রঙ বে-রঙের পতাকা দিয়ে সাজানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।