মেহেরপুরে বাংলাদেশের খবর-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৯-১৮):  মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশের খবর-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে মেহেরপুর প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম খোকন ও সম্পাদক শরিফুল ইসলাম। পরে বাংলাদেশের খবরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নুতুন পত্রিকা হিসাবে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পাঠক মহলে স্থান করে নেওয়ায় হবে প্রত্রিকার মুল উদ্দেশ্য। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুধিমহল উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি মেহেরপুর প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।