× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

উন্নত-সমৃদ্ধ শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে -শ্রম প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

উন্নত-সমৃদ্ধ শিক্ষিত জাতি গঠনে শিশুশ্রমকে না বলতে হবে। টেকসই উনয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রমমুক্ত শোভন কর্মপরিবেশে নিশ্চিতে কাজ করছে সরকার।  বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা নীতি ২০১৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে জনসচেতনতার পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে সরকার। এই লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় দুইশ’ ৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প গ্রহণ করেছে।

কর্মশালায় জানানো হয়, সরকার ঘোষিত ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ১১টি খাতকে শীঘ্রই শিশুশ্রমমুক্ত ঘোষণা করতে কাজ করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে খুলনা বিভাগর ৫৯টি উপজেলার মধ্যে ৫০টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া খুলনা জেলায় শিশুশ্রমে নিয়োজিত শিশুদের ডেটাবেজ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানানো হয়।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম  মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডাঃ আনিসুল আওয়াল, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং ওয়ার্ল্ড ভিশনের আঞ্চলিক পরিচালক লিমা হান্না দুরিন বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়।

কর্মশালায় খুলনা বিভাগের জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিশুশ্রমে নিয়োজিত শিশু, গৃহকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিভাগীয় প্রশাসন, বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালায় সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।


এ ক্যটাগরির আরো খবর..