শনিবার সকালে নাটোরে জালাল উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জালাল উদ্দীন সদর উপজেলার ডাঙ্গাপাড়া হবিরমোড় এলাকার মৃত নুর ইসলামের ছেলে। জালাল উদ্দীনের মরদেহটি তার বাড়ীর পাশে একটি সুপারি গাছে জিআই দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।
সম্প্রতি সে নাটোর হালসা বটতলা এলাকায় প্রাণ – আর এফ এল কোম্পানির ডিপোতে শ্রমিক হিসাবে কাজ নেয়। কিন্তু এই রোজগার দিয়েও ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে জালাল উদ্দীন। শনিবার ভোরে তিনি নামাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেনা। পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ীর পাশে সুপারি গাছে জিআই তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। পরিবারের লোকেরা গাছ থেকে মরদেহ নামিয়ে বাড়িতে নিয়ে যায়। মৃত জালালের শ্যালকসহ পরিবারের সদস্যরা জানায়, সপ্তাহে ঋণের কিস্তি ও সূদ বাবদ ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হয়। এই টাকা জোগার করতে সে আরও ধার দেনায় জড়িয়ে পড়ে।