× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নাগেশ্বরীতে মেয়ের শশুরবাড়ীর লোকের মারপিটে বাবার মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

(কুড়িগ্রাম) প্রতিনিধি:  নাগেশ্বরীতে মেয়ের শশুরবাড়ীর লোক জনের মারপিটে মেয়ের বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের সিবনাথেরবস ঝাকুয়াবাড়ী গ্রামে।
এ ঘটনায় থানায় মামলা করেছে নিহতের মেয়ে মোছা: মহছিনা বেগম। মামলা সুত্রে জানা যায় গত ৮ বছর আগে ভিতরবন্দ ইউনিয়নের উড্ডামারী চরুয়াটারী গ্রামের জহুর আলীর মেয়ে মহছিনা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী কালিগঞ্জ ইউনিয়নের সিবনাথেরবস গ্রামের ঝাকুয়াবাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে মমিনুর রহমান’র সাথে।
বিয়ের পর থেকে মহছিনার সাথে শশুর বাড়ীর লোক জন সাংসারিক বিভিন্ন কারনে সামান্য বিষয় নিয়ে নির্যাতন করে আসছিল। গত ২ মাস আগে স্ত্রী মহছিনাকে বাড়ীতে রেখে কাজের সন্ধানে ঢাকা যায় স্বামী মমিনুর রহমান। এ সুযোগে গত শনিবার সকালে আবরও মহছিনাকে মারপিট করে গুরুতর আহত করে।
খবর পেয়ে মহছিনার বাবা জহুর আলী সন্ধায় মেয়েকে নিতে বিয়াই বাড়ীতে গেলে মহছিনার শশুরের লোকজন তাকে তারা মারপিট করে, এতে সে গুরুতর আহত অবস্থায় বাড়ী যাবার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতে মহছিনা বেগম বাদী হয়ে মনসা মিয়ার ছেলে মোকছেদ আলী, স্ত্রী রশিদা বেগম, ছেলে ওসমান গণি, মেয়ে আয়শা বেগম, মোয়াজ্জেম আলীর স্ত্রী জোসনা বেগম, ছেলে আজিজুল হক-এদের নামে নাগেশ্বরী থানায় মামলা করেন। মামলার তদন্ত অফিসার নাগেশ্বরী থানার তদন্ত ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..