× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

দেবাশীষ মুখার্জী,কূটনৈতিক প্রতিবেদক

নাগরিকত্ব পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৫ লাখ অবৈধ অভিবাসী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
নাগরিকত্ব পেতে যাচ্ছেন

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা কয়েক হাজার অভিবাসীকে নাগরিকত্ব দিতে একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় পাঁচ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। এ জন্য একজন অভিবাসীর গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসের ১০ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে।

এই উদ্যোগের আওতায় মার্কিন নাগরিককে বিয়ে করেছেন– এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছরে বাইডেনের পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসন পরিকল্পনার ঘোর বিপরীত।

মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা-বাবার ২১ বছর বয়সের কম বয়সী প্রায় ৫০ হাজার অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিনকার্ডের জন্য আবেদন করতে তিন বছর সময় এবং একটি অস্থায়ী ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতি পাবেন। তা ছাড়া এর মধ্যে তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন।

হোয়াইট হাউসের একটি ইভেন্টে বাইডেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে আলাদা করা এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহার করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। বাইডেন বলেন, আমি সীমান্ত বা অভিবাসন নিয়ে রাজনীতি করতে আগ্রহী নই। আমি এটা ঠিক করতে আগ্রহী।


এ ক্যটাগরির আরো খবর..