× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

নাক পরিষ্কারের মাধ্যমেই ভাইরাস ঘটিত রোগ প্রতিরোধ করা সম্ভব -যোগী পিকেবি প্রকাশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
Prevent viral diseases

রোগ প্রতিরোধ করা সম্ভব ।। দেহের ৯০ ভাগ রোগজীবাণু নাক দিয়ে প্রবেশ করে তাই নাক পরিষ্কারের মাধ্যমে ভাইরাস ঘটিত রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব।  বলেছেন আনন্দম্‌ ইনস্টিটিউট অভ যোগ এণ্ড যৌগিক হস্‌পিটাল এর পরিচালক যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী)। রোগ প্রতিরোধ করা সম্ভব

তিনি বলেন, আমাদের দেহে রোগ প্রবেশের প্রধান দু’টি দরজা হলো নাক ও মুখ। আমরা মুখ ব্যবহার করি শুধু খাওয়া ও কথা বলার সময় তাই এই পথে রোগ জীবাণু প্রবেশের সুযোগ একটু কম। নাক হচ্ছে অবধারিত দ্বার, বেঁচে থাকতে হলে ইচ্ছে করেও নাক বন্ধ রাখতে পারিনা। এজন্য শতকরা প্রায় ৯০ ভাগ রোগই নাক দিয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করে; বিশেষ করে ভাইরাস ঘটিত।

তিনি আরও বলেন, ভাইরাস নাক দিয়ে ঢুকেই দেহে উৎপাত সৃষ্টি করে না। প্রথমে নাকের গোড়ায়, কিছু পরে গলায়, সর্বশেষ বুকে ও পেটে প্রবেশ করে। শুরুতেই অর্থাৎ নাকের গোড়ায় আসার সময় যদি নাক পরিষ্কার করা যায় তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আরও পড়ুন ঈদুষ্ণ লবণ পানি দিয়ে নাক পরিষ্কারেই করোনা প্রতিরোধ

কোথাও বাইরে গিয়ে কিংবা বাড়ীতে ফিরে ভালো করে হাত মুখ পরিষ্কার করে, নাক দিয়ে জল টেনে মুখ দিয়ে ফেলে দিন, তবেই নাকের গোরায় জমে থাকা জীবাণু বেড়িয়ে যাবে। এই ভাইরাস একমাত্র লবাণাক্ত জলে মরে যায়। যদি ঈদুষ্ণ জলের সাথে একটু লবণ মিশিয়ে নাক পরিষ্কার করা সবচাইতে উত্তম।

করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, মাস্ক পরেই ভাইরাসের জীবাণু থেকে রক্ষা পাওয়া কঠিন, কারণ হাচি কাশি হলে জীবাণু মাস্কের ভিতরে থেকে যায় এতে ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা আরো বেশি। একমাত্র প্রাণায়াম, নেতি ক্রিয়া ও নাসাপান এর মাধ্যমে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

ঔষধ ছাড়া সুস্থ্য থাকার পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেনঃ যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী), মেইলঃ yogabangla@gmail.com। ফেইসবুক: https://www.facebook.com/promithias


এ ক্যটাগরির আরো খবর..