× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেবাশীষ মুখার্জী,কূটনৈতিক রিপোর্টার

নরেন্দ্র মোদি ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও ভারতের পররাষ্ট্রদপ্তর কি ফিলিস্তিনের পক্ষে?

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
noren modi

ইসরায়েলের ওপর হামাসের হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দেন। এরপরই আলোচনা শুরু হয়েছিল, ভারত কি তাহলে অনেক দশক ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো অবস্থান বদল করল? তবে ছয় দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো বিষয়টি নিয়ে যে মন্তব্য করেছে, তাতে ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী ফিলিস্তিন নিয়ে ভারতের দীর্ঘকালের যে অবস্থান, সেটাকেই তুলে ধরেছেন—ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত দেশ—ফিলিস্তিনের দাবির প্রতি ভারত সমর্থন জানাচ্ছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জানান, “আমাদের নীতি দীর্ঘদিন ধরে একই আছে। একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা শুরু করার পক্ষে সব সময়ই থেকেছে ভারত। ভারত এমন এক পরিস্থিতি চায়, ফিলিস্তিনিরা যেখানে নির্দিষ্ট ও সুরক্ষিত সীমান্তের ভেতরে ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে। যেকোনো ধরনের সন্ত্রাসবাদী হুমকির মোকাবেলা করারও দায়িত্ব আছে। ভারতের এই অবস্থানের কোনো বদল হয়নি।” জানিয়েছেন অরিন্দম বাগচী। তবে তিনি হামাসের হামলাকে ‘সন্ত্রাসী কাজ’ বলেও উল্লেখ করেছেন।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ফিলিস্তিনের দাবির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করল? বিশ্লেষকরা মনে করছেন, মোদির মন্তব্যে আন্তর্জাতিক মহলে যে ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, সেটারই ক্ষতি নিয়ন্ত্রণ করল পররাষ্ট্র মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সন্ত্রাসী হামলা’ এবং ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথাকে ফিলিস্তিন নিয়ে ভারতের পুরনো অবস্থান বদলের ইঙ্গিত বলে মনে করা হচ্ছিল। ওই মন্তব্যে মোদি ফিলিস্তিনের কথা উল্লেখও করেননি। তার ওই মন্তব্যের পর দেশের অভ্যন্তরে হিন্দুত্ববাদীরা জোরালোভাবে ইসরায়েলকে সমর্থন করছিলেন। এমনকি কেউ কেউ ইসরায়েলের হয়ে হামাসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আর এই কয়েক দিন নিশ্চুপ ছিল দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশেষে তারা যখন মুখ খুলল, হামাসের হামলার ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও ফিলিস্তিনের প্রতি ভারতের সহানুভূতির কথা পুনর্ব্যক্ত করল।

মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে অটল বিহারি বাজপেয়ি—ভারতের সব নেতা-নেত্রীই ফিলিস্তিনের পক্ষে থেকেছেন গত শতাব্দীর তিরিশের দশক থেকেই। গান্ধী তার হরিজন পত্রিকায় ১৯৩৮ সালের ২৬ নভেম্বর লিখেছিলেন, ‘ইংল্যান্ড যে রকম ব্রিটিশদের বা ফ্রান্স যেভাবে ফরাসীদের, সেই একইভাবে ফিলিস্তিন আরবদের।’ ওই একই লেখায় তিনি এটাও বলেছিলেন, ‘আরবদের ওপরে ইহুদিদের চাপিয়ে দেওয়া হলে সেটা ভুল ও অমানবিক হবে।’

জওহরলাল নেহেরু ১৯৩৬ সালে লিখেছিলেন, ‘ফিলিস্তিনের সমস্যা মূলত একটি জাতীয়তাবাদী সমস্যা, সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ ও শোষণের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে জনগণ। এটা কোনো জাতিগত বা ধর্মীয় বিষয় নয়।’ তিনি বলেন, ‘সম্ভবত আমাদের কিছু মুসলিম দেশবাসী ধর্মীয় বন্ধনের কারণে আরবদের প্রতি সহানুভূতি প্রকাশ করে।’ এই দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই ভারত স্বাধীন হওয়ার পরও দেশের ফিলিস্তিন-ইসরায়েল নীতি গড়ে উঠেছিল। নেহেরুর নেতৃত্বাধীন ভারত ফিলিস্তিনের বিভাজন ও জাতিসংঘে ইসরায়েলের প্রবেশের বিরুদ্ধে ভোট দিয়েছিল। পরে ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ভারত।

প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী ফিলিস্তিনি সংগ্রামের প্রতি ভারতের সহমর্মিতাকে আরো এগিয়ে নিয়ে যান। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর প্রধান ইয়াসির আরাফাতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করতেন গান্ধী। তারপর রাজীব গান্ধীও সেই নীতিই মেনে চলতেন।

প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের অধীনে জনতা সরকারের সময় অটল বিহারি বাজপেয়ি যখন জনতা দল সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এবং পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথাই বলতেন।

ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সময়। তবে একই সঙ্গে ফিলিস্তিনি সংগ্রামের প্রতিও সমর্থন অটুট ছিল নরসিমা রাওয়ের সময়। মনমোহন সিংসহ একের পর এক প্রধানমন্ত্রী এই সংগ্রামের প্রতি ভারতের সংহতি প্রকাশ করেছিলেন।

নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পরও কিন্তু ফিলিস্তিনের প্রতি সমর্থনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ভারত। ভারত ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর হয়েছে। মোদি ইসরায়েল যেমন সফর করেছেন, তেমনই পৃথক সফরে গেছেন ফিলিস্তিনি এলাকায়ও।

সেই সময়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্টাইন’ প্রদান করেছিলেন। আবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০১৭ সালের মে মাসে ভারত সফর করেন। গত বছর আন্তর্জাতিক ফিলিস্তিনিদের সংহতি দিবসে প্রধানমন্ত্রী মোদি একটি বার্তাও দিয়েছিলেন।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এ কে পাশা বলছিলেন, ‘প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য দুটি বিপরীত দুই মেরুতে অবস্থান করছে। নরেন্দ্র মোদি আবেগের থেকে, দেশে তার হিন্দু ভোটব্যাংকের কথা মাথায় রেখে ওই মন্তব্য করেছিলেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি- এসব বাস্তবতা মাথায় রেখে কাজ করতে হয়। তাই দুটো মন্তব্য সাংঘর্ষিক।’ তার কথায়, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ক্ষতি নিয়ন্ত্রণ প্রচেষ্টা।

অধ্যাপক পাশা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ওই মন্তব্য যে আরববিশ্ব ভালোভাবে নেবে না, সেটা কূটনীতিকরা ভালোই টের পেয়েছেন। আরব দেশগুলো ভারতের সবচেয়ে বড় বাণিজ্যসঙ্গী। ইউক্রেন যুদ্ধের পর থেকে তেল, সার- এসবের ওপর আরববিশ্বের ওপর নির্ভর করতে হয় ভারতকে। নরেন্দ্র মোদির মন্তব্যের পর যাতে আরববিশ্ব ভারতবিরোধী কোনো অবস্থান না নেয়, তাই অবস্থা সামলাতে এই কয়েক দিন সময় নিল পররাষ্ট্র মন্ত্রণালয়।’


এ ক্যটাগরির আরো খবর..