হ্যাক করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট । হ্যাকাররা মোদির অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়। শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর ওই সময়ের মধ্যে করা বেশির ভাগ টুইট মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ওই সব টুইটের স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে নেটমাধ্যমে। ‘হ্যাশট্যাগ হ্যাকড’-ও ট্রেন্ডিং হতে শুরু করে।
মোদির টুইটার হ্যাক করা করেছে তার তদন্ত চলছে।


