× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নরসিংদীতে সন্ত্রসী হামলায় আহত মন্দিরের তত্বাবাধায়ক চিত্তরঞ্জন আর্য এর পাশে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নরসিংদীতে সন্ত্রসী হামলায় আহত মন্দিরের তত্বাবাধায়ক চিত্তরঞ্জন আর্য এর চিকিৎসার খোজখবর, মামলার বিষয় তদন্ত ও মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রতিনিধি দল।

গত ০২/০৯/২০১৬ইং রোজ শুক্রবার, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রতিনিধি দল নরসিংদীর মাধবদী থানা ও ঘটনাস্থল পরিদর্শন করেন ও সন্ত্রসী হামলায় আহত মন্দিরের তত্বাবাধায়ক চিত্তরঞ্জন আর্যের মামলা সংক্রান্ত খোঁজ খবর নেন।

পরিদর্শনের সময় মামলা সংক্রান্ত বিষয়ে মাধবধী থানার ওসি তদন্তের স্বাক্ষাৎকার গ্রহণ করেন। এবং দ্রুত অন্যান্য আসামীদের কে গ্রেফতার করে আইন আমলে আনতে অনুরোধ জানান। পরে ঘটনাস্থল বাদীর দোকান ও তার বাড়িতে তার সাথে দেখা করে তার শারীরিক খোঁজ খবর নিয়ে মামলা সংক্রান্ত বিষয়ে বাদীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমি সুনিদিষ্টভাবে আসামীদের নাম বললেও কিকারনে এজাহারে সন্দেহাতীত দেখিয়ে আসামী কলামে অজ্ঞাতনামা দেখানো হয়েছে, যা আমার অজানা।

বাদী বলেন, এজাহারের দুর্বলতার জন্য আমি সুবিচার পাব কিনা আমার সন্দেহ হয়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে দিনাতিপাত করছি। আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে যেকোন সময় তারা আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে আমার উপর এই সন্ত্রাসী কর্মকান্ডের যথাযুক্ত বিচারের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে সংশ্লিষ্ঠদের নির্দেশ দিয়ে সুবিচারে সহযোগীতা করে।

পরে প্রতিনিধি দল তাকে আইনি সহায়তা সহ সার্বিকভাবে তার পাশে থাকবেন বলে তাকে আশ্বস্থ করেন। উক্ত প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের প্রেসিডেন্ট এ্যাড. রবীন্দ্র ঘোষ, সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মানিক চন্দ্র সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. লাকী বাছার ও বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..