নরসিংদীতে কুপিয়ে হত্যার চেষ্টা মন্দিরের তত্ত্বাবধায়ককে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে দুর্বৃত্তরা চিত্তরঞ্জন আর্য নামে মন্দিরের এক তত্ত্বাবধায়ককে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মহসিন হোসাইন জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে তিন যুবক রঘুনাথপুর গ্রামের কালী মন্দিরের পাশে চিত্তরঞ্জনকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।