× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আজ আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: আজ আইভী রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন।

আইভী রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধীর সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানেন এই নারীনেত্রী। চিকিৎসাধীন অবস্থায় আইভী রহমান ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

ওই গ্রেনেড হামলার খুব কাছে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা তখন মৃত্যুর হাত থেকে রক্ষা পান। ইতিহাসের এই নির্মম গ্রেনেড হামলা কেড়ে নেয় আইভী রহমানসহ ২৪টি প্রাণ এবং এতে আহত হয় কয়েক শত নেতাকর্মী।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও সমমনা সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, রাজধানীর বনানী কবরস্থানে আইভী রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, ঢাকাসহ দেশ জুড়ে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন।

এদিকে প্রয়াত আইভী রহমানের বাসভবন রাজধানীর গুলশান-২’এর ‘আইভী কনকর্ড’ -এ বাদ আসর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সকলকে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে  সকালে আইভী রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে এই নেত্রীকে স্মরণ করছে। এছাড়া বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ তাঁর মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম  এক বিবৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য, দলের উপদেষ্টা কমিটির সদস্য, সহযোগী সংগঠনসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..