নয়াদিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনা কোনও সন্ত্রাসবাদী ষড়যন্ত্র না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই নিয়ে দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত করে দেখেছে দিল্লি পুলিশও।
তবে এরই মধ্যে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, এই নিয়ে খুনের অভিযোগ ছাড়াও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে Unlawful Activities (Prevention) Act বা UAPA ধারাতেও। UAPA-এর ১৬ এবং ১৮ ধারায় ওই মামলা করা হয়েছে। সন্ত্রাসবাদী কাজ এবং সন্ত্রাববাদকে সমর্থন করার জন্যই এই ধারায় মামলা করা হয়।
গাড়িটি বেশ কয়েকবার হাতবদল হয়েছিল। আপাতত সলমন এবং দেবেন্দ্র নামে এই গাড়ির দুই প্রাক্তন মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি পুলওয়ামা এলাকার তারেক নামে এক ব্যক্তি ওই গাড়ি কিনেছিলেন বলে সূত্রের খবর।
এই ঘটনার আগেই হরিয়ানার ফরিদাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দু’জনেই কাশ্মীরের বাসিন্দা। তাঁদের সঙ্গে জঙ্গিদের কোনও যোগাযোগ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, দিল্লির এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে ওই দুই চিকিৎসকের কোনও যোগ আছে কী না তাও তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার রাতেই ওই দু’জনকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
দিল্লির (Delhi Blast)ৎঘটনার পরেই দেশের একাধিক বড় শহরে জারি হয়েছে কড়া সতর্কতা। হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতায় শহরে। কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে লালবাজারের তরফে। সূত্রের খবর বলছে, মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরালো করার নির্দেশ দিয়েছে লালবাজার। চলছে টানা পেট্রোলিং এবং নাকাচেকিং।
দিল্লিতে তটস্থ প্রশাসন: এই ঘটনায় শহর জুড়ে ই আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো জঙ্গি সংগঠনই এই ঘটনার দায় স্বীকার করেননি। লালকেল্লার সামনে বিষ্ফোরণের (Delhi Blast) ঘটনায় দিল্লি জুড়ে জারি হয়েছ জরুরি তৎপরতা। আরডিএক্স চুক দিয়ে নাশকতার ছক কষা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত গতকাল ১০ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লি বিষ্ফোরণে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। কলকাতা পুলিশের তরফে শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখনও পর্যন্ত দিল্লি বিষ্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা পৌঁছেছে ৩০ এ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ তে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।