সওকত হোসেন জনী, মালয়েশিয়া: রোববার মালয়েশিয়ার বুকিট বিনতাং হোটেল দি ফেডারেল কুয়ালালামপুরের হোটেল ফেডারেলের স্কাই হল রুমে অল ইরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) আয়োজিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৯-২০ নভেম্বর ২০১৬ কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী বিশ্বসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিট উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১০০টি দেশে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহনে প্রবাসী বিশ্ব সমম্মেলকে সফল করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সামিটের ইভেন্ট কো-অর্ডিনেটর অষ্ট্রেলিয়া প্রবাসি ইঞ্জিনিয়ার সালেক সুফির উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)র এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্লোবাল সামিটের সফল সম্মেলনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের প্রবাসিরা নতুন পরিচয় তৈরি করতে পারবে। মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের নানা সমস্যার কথা উল্লেখ করে বক্তরা বলেন, মালয়েশিয়ার প্রায় সাড়ে ৮ লাখ প্রবাসি বসবাস করছেন যার ৯০ শতাংশই সম্মুখীন হয় এই সব শ্রমিকরা। তাই তাদের অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করা প্রয়োজন।
আমন্ত্রীত অতিথিদের মতামত শুনে আয়েবার জেনারেল সেক্রেটারি কাজী এনাছেু উল্লাহ বলেন, বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশিদের সম্মান বৃদ্ধি, প্রবাসিদের প্রাপ্য অধিকার আদায়ের জন্যই এই সম্মেলনের আয়োজন।





