× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

নবীরুন-মনিকে সম্মাননা জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক

admin
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
নবীরুন-মনিকে সম্মাননা জানালেন ফরিদপুরের জেলা প্রশাসক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঘরের জমিও দিয়েছেন তিনি। সেই ঘর আর আঙ্গিনায়ে ফুলের সৌরভ আর ফলের সুবাস ছড়িয়ে; লাউ আর পুইঁশাকের লকলকে ডগা ঘরের চালায় আস্তে আস্তে ছাপিয়ে উঠছে।
ফুল আর ফলের সুগন্ধে মোহিত হয়ে ঘরের বাসিন্দা নবীরুন নেছা আর মনিমালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাৎক্ষনিক সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদি এলাকায়।
মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত জমিসহ ঘরের একটি পজিশন পেয়েছেন নবীরুন নেছা, আরেকটি পজিশন পেয়েছেন মনিমালা। ঘরের সামনে এক চিলতে উঠোনও রয়েছে। প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর পেয়ে নিজের মনের মতো করে সাজিয়েছেন তারা। উঠোনের এক কোনে রোপন করেছেন গাঁদা ফুলের গাছ, সে গাছে এখন শোভা পাচ্ছে নয়নাভিরাম সুগন্ধি গাঁদা ফুল। রোপন করেছেন ফলের গাছ। ঘরের এক সাইডে রোপন করেছেন লাউয়ের গাছ, রোপন করেছেন পুঁইশাকও। শুধু ফুল, ফল আর সব্জি ই নয়; ঘরের পরিচ্ছন্নতায়ও তাদের রয়েছে সদা সজাগ মানসিকতা। প্রতিদিনই পরিস্কার পরিচ্ছন্ন করে রাখেন তাদের বসত ঘর। দু’চার দিন পরপরই আঙ্গিনায় প্রলেপ দিয়ে ঝকঝকে করে রাখেন।
আজ সোমবার ১০ জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১ টার দিকে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নেয়া এবং শীত নিবারক বস্ত্র বিতরণের জন্য গমন করেন। তিনি বাসিন্দাদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদের বর্তমান হালচাল শোনেন। এসময়ই তার নজরে পড়ে সবচেয়ে গোছানো পরিপাটি ফুল-ফল আর সব্জির চাষাবাদের সুন্দর দুটি গৃহ। একটি নবীরুন নেছার আর একটি মনিমালার গৃহ। প্রধানমন্ত্রীর দেয়া গৃহ দুটির সদ্ব্যবহার করায় জেলা প্রশাসক অতুল সরকার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তাদের প্রতি খুশি হয়ে প্রত্যেককে ১ হাজার করে টাকা সম্মানী প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..