নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্টান গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা পাল,শিক্ষিকা হাসনা খানম, শিক্ষিকা অঞ্জলী রানী দাশ,শিক্ষিকা জবা রানী দাশ,নয়ন দাশ প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করে বিদ্যালয়ের ছাত্রী নাসিমা খাতুন ও গীতাপাঠ করে বিদ্যালয়ের ছাত্রী তন্বী গোপ ।