× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজে প্রথমবারই পাসের হার ৮৪.৯১%

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে নবীগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলেজ ‘আইডিয়াল উইমেন্স কলেজে এ বছরই প্রথম এইচএসসি পরীক্ষার পাসের হার ৮৪.৯১% অর্জন করে সফলতার দ্বার উন্মোচন করেছে। চলতি বছরের ২রা এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসেবে ৫৮ দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সারা দেশে এইচ এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে নবীগঞ্জ ‘আইডিয়াল উইমেন্স কলেজ’ এর ৫৩ জন শিক্ষার্র্থীদের মধ্যে ৪৫ জন শিক্ষার্থী মানবিক শাখায় উত্তীর্ণ হয়েছেন। নবীগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলেজ এর প্রথমবারেই আশানুরুপ সাফল্য অর্জন করায় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু উর্ত্তীন শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অধ্যক্ষ ও প্রভাষকদের প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে আইডিয়াল উইমেন্স কলেজ এর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ।


এ ক্যটাগরির আরো খবর..