নবীগঞ্জে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অপরাধে দোকানদারকে ১ বছরের কারাদন্ড

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আব্দুল মোহিত নামের এক দোকানদারকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ উক্ত দন্ডাদেশ প্রদান করেন। দন্ডদেশপ্রাপ্ত ৪ সন্তানের জনক আব্দুল মোহিত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আঃ মতিনের ছেলে।

সূত্রে জানা যায়, উপজেলার রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সামাদুল হক চৌধুরীর জনৈক কন্যা রসূলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী (১০) গতকাল সোমবার সকালে স্থানীয় রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল ক্রয় করতে যায়। এ সময় দোকানদার আব্দুল মোহিত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। পরে তার বাবা সাথে সাথে দোকানে গেলে দেখতে পান দোকানদার মোহিত ঘটনার পর পরই দোকান বন্ধ করে পালিয়ে যায়। এরপর  স্কুল ছাত্রীর পিতা সামাদুল হক চৌধুরী ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে অবহিত করেন।

অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক ভাবে থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে ভ্রাম্যমাল আদালত পরিচালনা করেন। এসময় দোকানদার আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।