× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

নবীগঞ্জে হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: ২০১৭-১৮ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নবীগঞ্জ পৌরসভাধীন নির্বাচিত উপকারভোগীদের জন্য দিনব্যাপী হেল্থ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, কাউন্সিলর সুন্দর আলী, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, সৈয়দা নাছিমা প্রমূখ। অনুষ্ঠানে পৌরসভাধীন ৪শতাধিক উপকারভোগী মহিলাদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষে প্রত্যেককের মাঝে স্যালাইন, কেক, জুস, বিস্কুট, সাবান সামগ্রী বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..