× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

নবীগঞ্জে সিএইচটিমিডিয়া২৪কম পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযদ্ধের অকুতোভয় সৈনিক সাব সেক্টর কমান্ডার দৈনিক মাতৃভুমি পত্রিকার সাবেক প্রকাশক মেজর(অবঃ) সুরঞ্জন দাশ বলেন,সমাজের সকল অন্যায় অবিচার রোধে সংবাদপত্র অগ্রনী ভুমিকা পালন করে থাকে।

সংবাদপত্রে সব সময় সমাজের অবহেলিত বঞ্চিত সাধারন মানুষের কথা বলতে হবে। সমাজের মানুষের মাঝে সঠিক খবর জানাতে সিএইচটিমিডিয়া২৪কম গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক আদর্শ সমাজে বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করতে হবে।

তিনি আজ রবিবার বিকালে নবীগঞ্জ মধ্য বাজার কার্য্যালয়ে সিএইচটিমিডিয়া২৪কম অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিএইচটিমিডিয়া২৪কম হবিগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি চিলেন নবীগঞ্জ পৌসভার সাবেক মেয়র নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি এটি এম সালম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা,সহ-সভাপতি সরওয়ার শিকদার,সাধারন সম্পাদক সলিল বরন দাশ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, মোঃ আব্দুল কাদির,রিপ্টু তালুকদার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..