নবীগঞ্জে সংখ্যালঘু পরিবারে হামলায় ৪ জনকে আহত

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের পল্লীতে পূর্ব বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিরীহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহত অবস্থায় বীনা রাণী দাশ(৫০),সুমর দাশ(৩৫),সীমা রানী দাশ(৩০),শিমুল দাশ(৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

আহতদের সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঠলী বুরুঙ্গা গ্রামের আহাদ মিয়া ও কৃপেশ দাশের মধ্যে বিরোধের জের ধরে আহামদ মিয়ার লোকজন বেশ কয়েকবার কৃপেশ দাশে লোকজনের উপর হামলা করে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কৃপেশ দাশের পুত্র শিমুল দাশ পাশ্বর্তী ইটখলা নামক স্থানে গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে পরে। এ সময় আহাম মিয়ার পুত্র নিজাম উদ্দিন তার মুখে প্রশ্রাব করে দেয়।

বিষয় কৃপেশ দাশের পুত্র সমন দাশ পাশ্ববর্তী আহাদ মিয়ার বাড়ীতে জিজ্ঞাস করতে গেলে কথা কাটাকাটির জের ধরে তার পুত্র নিজাম উদিন,সেলিম মিয়া,রুবেল মিয়া গংরা দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ কৃপেশ দাশের বাড়ীতে এসে হামলা চালায় এতে উল্লেখিত লোকজন আহত হয়। এ ব্যাপারে সসুমন দাশ বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের উপর মামলা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।