নবীগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ৩ দিনব্যাপী  ২১ তম বার্ষিক

নবীগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ৩ দিনব্যাপী  ২১ তম বার্ষিক
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উদ্যোগে পৌর এলাকার আক্রমপুরে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী  ২১তম বার্ষিক পাদুকা উৎসব ২৪-২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাত শেষে শনিবার সকালে  সম্পন্ন হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতাপাঠ, ভক্তিমুলক সাংস্কৃতিক অনুষ্টান,অধিবাসকৃত্যনুষ্টান,লীলাকীর্তন,রাজভোগ ও মহাপ্রসাদ বিতরন।এতে লীলা কীর্তও পরিবেশন করেন সিলেটের রত্না তালুকদার মালা,প্রকাশ সরকার, সুনামগঞ্জের নিখিল দেবনাথ,নবীগঞ্জের রজত গোস্বামী,সঞ্জয় দাশ।
উৎসব উদযাপন কমিটির সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক চারু দেবের পরিচালনায় অনুষ্টানর উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী,জিপি এডভোকেট প্রবাল মোদক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধরন সম্পাদক নির্মেলন্দু দাশ রানা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক বিধান, লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, সাধারন সম্পাদক সাধন দাশ,সাবেক সভাপতি নিতেশ রায়,সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী।
হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট রাজীব কুমার দে তাপস, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, ফজল আহমদ চৌধুরী,জাকির হোসেন, লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি আল্লাদ মালাকার,রঞ্জু দাশ, প্রজেশ রায় নিতন,সুজিত চন্দ্র পাল,অঞ্জন পুরকায়াস্থ,পরিমল মালাকার,পিন্টু রায়,রন্টু দাশ, শৈলেশ দত্ত, সলিল দাশ, রিন্টু দাশ, সজল দেব, শিক্ষক রাজীব দাশ, বিপুল দাশ উৎসব উদযাপন কমিটির নেৃতবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানমালায় সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। ভক্তবৃন্দের ভীড়ে মহিলার গলা থেকে একটি স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।