× Banner
সর্বশেষ
অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ

নবীগঞ্জে যৌন হয়রানীর অভিযোগে স্বাস্থ্যসহকারী সজলকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদন্ড প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে মেয়েদের বয়ঃসন্ধিকালের টিকাদান কালে যৌন হয়রানীর অভিযোগে নবীগঞ্জ সদর হাসপাতালের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৬ মাসের কারদন্ড প্রদান করেন। জানা যায় বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের শ্যামল চক্রবর্তীর পুত্র মাইজগাঁও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সজল চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার সকালে বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে মেয়েদের বয়ঃসন্ধিকাল টিকা প্রদানকালে একই গ্রামের ৭ম শ্রেনী পড়–য়া জনৈক এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর চেষ্টা চালায় এক পর্যায়ে মেয়েটি রুম থেকে বেড়িয়ে বাড়িতে গিয়ে তার মা ও আত্মীয় স্বজনদের কাছে সজলের এসব কর্মকান্ডের কথা খুলে বলে। এ ঘটনায় মেয়ের আত্মীয় স্বজনসহ গ্রামবাসী উত্তেজিত হয়ে সজলকে স্কুলের একটি রুমে আটক করে রাখে। পরে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান কামাল স্থানীয় মেম্বারসহ গ্রামের অন্যান্য লোকজন তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারকে খবর দিলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বহু অপকর্মেরহুতা সাস্থ্যসহকারী সজল চক্রবর্তীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ সদর হাসপাতালের প্রধান ডাঃ রথিন্দ্র দেব, হেলত এসিস্টেন অজিত দাস, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বি কাউছার আহমেদ, মুহিবুর রহমান চৌধুরী, মোঃ বাছিতুর রহমান,সাংবাদিক আলী হাছান লিটনসহ গ্রামের কয়েশতাধিক জনসাধারণ।


এ ক্যটাগরির আরো খবর..