উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মসজিদের ইমাম আব্দুর রহিম (৫৫), ও তার স্ত্রী হেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে একদল ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে।
সুত্রে জানা যায়, ২১ ডিসেম্বর সোমবার বিকাল ৩ টার সময় ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলণ করে পৌর এলকার চরগাও গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী বাড়ি যাচ্ছিলেন। চরগাঁও করস্থানের কাছে পৌছামাত্র হেলমেট পরিহিত ৩ যুবক একটি মোটরসাইকেল থেকে নেমেই ইমাম আব্দুর রহিমকে ধারালো অস্ত্র দিয়ে চুরিকাঘাত করতে থাকে। এসময় আব্দুর রহিমের স্ত্রী হেনা বেগম আব্দুর রহিমকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে ও তারা আঘাত করে।
এসময় ইমাম আব্দুর রহিম চিৎকার শুরু করলে ছিনতাইকারী তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হবিগঞ্জ সড়ক দিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর এলাকায় জানাজানি হলে এলাকায় আতঙ্ক শুরু হয়।এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমরা ইতিমধ্যেই আমাদের কাজ শুরু করে দিয়েছি। মামলা করলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত




