× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নবীগঞ্জে ট্রাক ও সিএনজির দুর্ঘটনায় মৃত্যু ২, আহত ৪

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২০
নবীগঞ্জে ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ)ঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশ বোঝাই ট্রাকের পেছনে সিএনজি অটো রিকশার দুর্ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কের এঘটনায় নিহত ২ ও আহত হয়েছেন ৪ জন।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে  নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আব্দুল কাদির এর ছেলে ও সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল (৩০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অরেন্যপাশা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমীর হোসন(৬০)।

জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িঁনাও এলাকায় পৌঁছা মাত্রই যাত্রী বুঝাই সিএনজি অটোরিকশাটি দ্রুত গমিতে সামনে থাকা বাঁশ বুঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনায়স্থলেই সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল ও যাত্রী আমীর হোসন নিহত হয়। এ ঘটনায় আহত হন সিএনজির আরো ৪জন যাত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগীতায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভূইয়াঁ নিহতদের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..