× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

নবীগঞ্জে জাকজমকভাবে ঐহিত্যবাহী রথউৎসব পালিত উপছেপড়া ভীড়

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব আজ বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিন,দুপুরে রথ টান,বিকালে প্রসাদ বিতরন।

সকাল সাড়ে সাতটা থেকেই সনাতন ধর্ম্বামলর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হয়ে গোবিন্দ নিয়ে । বিকাল ২.২০মিনিটে গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুপাশের বাসা-বাড়ীর নর-নারীগনসহ হাজারো মানুষ রথ টানার দৃশ্য উপভোগ করেন।

পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করে শেষ হয়। রথ উযাপন কমিটির আহবায়ক রঙ্গ লাল রায়ের সভাপতিত্বে রথ উৎসবের উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী,সাবেক এমপি শেখ সুজাত মিয়া,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোেসেন, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,সাবেক সভাপতি সুবিনয় কর,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,উপজেলা আওয়ামীলীগের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ,উপজেলা পুজা কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর এটিএম সালাম,প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ,সাবেক পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র ফারজানা আক্তার পারুল, মহিলা কাউন্সিলর রোকেয়া আক্তার,উপজেলা রামকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি অশোক তরু দাস,অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু,উপজেলা আওয়ামীলগ নেতা অঞ্জন পুরকায়স্থ,উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী,ভানু লাল দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ,পবিত্র বনিক,অমলেন্দু সুত্রধর,লোকনাথ সেবা সংঘের সভাপতি নিতেশ চন্দ্র রায়,সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, চারু দেব,মৃদুল কান্তি রায়,প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন,আমার এমপি হবিগঞ্জ ১ আসনের এ্যাম্বাসেডর রতœদীপ দাস রাজু, আমেরিকা বিশ্বমনি সরকার,দিপক পাল,গৌরমনি সরকার,মহেন্দ্র রায়,উৎপল দাশ,কাঞ্চন বনিক,রাজীব রায়,লিটন চন্দ্র দেব,দীপংকর ভট্টাচার্য্য দেবুল,সুমন তালুকদার,বিপুল চন্দ্র দাশ প্রমূখ।

অনুষ্টানে নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ার পুরাতন জীর্ন ভবন ভেঙ্গে সেখানে অফিস কক্ষ ও অতিথি শালার জন্য দ্বিতল ভবন নির্মানের ঘোষনা দেন। উল্লেখ্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে গত বছরই প্রথম ১৫ ফুট উচু অত্যাধুনিক একটি রথ তৈরী করে উদ্বোধন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..