× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে জমিতে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামের অনিল সুত্রধর (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ২৮ নভেম্বর  শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ওই গ্রামের নৃপেশ সুত্রধরের জমির পানি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হরিনাথ সুত্রধরের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার ভোর ৫ টায় বাড়ি থেকে বের হয় বৃদ্ধ অনিল সুত্রধর। এরপর আর বাড়ি ফিরে নি। রাত ১ টার দিকে স্থানীয় লোকজন দীঘর ব্রাহ্মণ গ্রামের নৃপেশ সুত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সুত্রধরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে এসআই জয়ন্ত কুমার তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে লাশের ছুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানাযায়নি।


এ ক্যটাগরির আরো খবর..