উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দরবেশ পুর এলাকায় গভীর রাতে চোর সন্দেহে রুহুল আমীন (রুহেল) নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় লোকজন। এ সময় আটককৃত যুবকের শরীর তল্লাসী করে তার সাথে থাকা দুই পিস ধারোলো ছুরি উদ্ধার করা হয়। ধৃত রুহুল আমীন (রুহেল) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের হাজী আলা উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত রুহলকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দরবেশ পুর এলাকার স্থানীয় লোকজন চোর-ডাকাতের ভয়ে মাঝে মধ্যে রাত জেগে পাহারা দেন। গত বুধবার গভীর রাতে স্থানীয় লোকজন পাহারারত অবস্থায় ওই গ্রামে রুহুল আমীন (রুহেল)কে দেখতে পান। তারা তাকে জিজ্ঞাসা করলে তার কথা বার্তায় সন্দেহ হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন এবং শরীর তল্লাসী করে তার সাথে থাকা দুই পিস ধারালো ছুরি এবং দু‘টি মোবাইল ফোন উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ওই এলাকায় টহলরত ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের নিকট সোর্পদ করেন। পুলিশ জানিয়েছে ধৃত রুহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাসহ একাধীক মামলা রয়েছে। এবং সে পলাতক আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান।


