× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নবীগঞ্জে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও নমুনা শষ্য কর্তন পরিদর্শন ও কৃষকদের মাঝে ইফতার বিতরন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sasho-Nomuna-karton.jpg

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জে উপজেলার কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও  নমুনা শষ্য কর্তন পরিদর্শন করলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ।
২১ এপ্রিল বুধবার দুপুরে   তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় সংলগ্ন নবীগঞ্জের সীমান্তবর্তী মকার হাওড়ে ধানকাটার মেশিন দিয়ে ধানকাটা পরিদর্শন করেন।  এ সময় উপস্থিত  ছিলেন,অতরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুুুুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দদিন,জেলা কৃষি অফিসার মোঃ তমিজ উদ্দিন খান।
নবীগঞ্জ সহকারী কমিশনার ভুমি সুুুুমাইয়া মমিন, উপজেলা কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম,কৃষি সম্প্রসারন অফিসার শৈলেন কুমার পাল,প্রেসক্লাব সভাপতি উত্তম কুুুুমার পাল হিমেল, সাধারন সম্পদক সেলিম তালুকদার,পিআইও ছাদু মিয়া, সদর ইউপি চেয়ারম্যার সাজু আহমদ চৌধুরী, ব্লক সুপারভাইজার মাহবুব আলমসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
চলতি মৌসুমি নবীগঞ্জ উপজেলায় বোরো ফসল কর্তনের জন্য ২৮ টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে এ বছর মোট হাওড়ের ৫ হাজার ৫ শত ৬৫ হেক্টর এবং নন হাওড় ১২ হাজার ৭ শত ২০ হেক্টর আবাদ  মিলে এতে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে  ৬ হাজার ৩ শত হেক্টর ফসল। এ পর্যন্ত হাওড়ের শতকরা ৫৪ ভাগ এবং হাওড় ছাড়া ৩.৭৭ ভাগ বোরাে ফসল কর্তন করা হয়েছে। তবে কাল  বৈশাখী ঝড়ের পূর্বেই হাওড়ের সকল ফসল কর্তন করে ঘরে তোলার আহবান জানিয়েছেন প্রশাসনসহ কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
এছাড়া তিনি উপজেলার জমি নাই ঘর নাই প্রকল্পের (২য় পর্যায়) এর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দুস্থ ভূমিহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,দীঘলবাক ইউনিয়নের হাওড় রক্ষাবাধঁ কাজ পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..