× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফাইনালে বানিয়াচং’র বাগহাতা চ্যাম্পিয়ন ঘোড়া বিজয়ী

admin
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে ॥  কয়েক সহ¯্রাাধিক দর্শকের আনন্দ উচ্ছাস এবং শাখা বরাক নদীর পানিতে চলাত চলাত শব্দের মধ্যদিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে সর্দারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আট‘টি নৌকা। এ প্রতিযোগিতায় এর আগে ৩য় রাউন্ডে পৃথক বাইছে ৪ টি নৌকার দৌড় সমান (ড্র) হওয়ায় গত শনিবার বিকালে ফাইনাল অনুষ্টিত হয়।

ফাইনালের পূর্বে চারটি নৌকা-নবীগঞ্জের হালিতলা, বানিয়াচঙ্গের বাগহাতা, আজমিরিগঞ্জের জিলুয়া ও জগন্নাতপুরের গুতগাঁও‘র নৌকার মধ্যে ৩য় রাউন্ডের দৌড় শেষে বিজয়ী দুটি নৌকার ফাইনাল দৌড় অনুষ্ঠিত হয়।

ফাইনালে লড়ে বানিয়াচঙ্গের বাগহাতা নৌকা ও নবীগঞ্জের হালিতলা। চ্যাম্পিয়ন হয় বানিয়াচঙ্গের বাগহাতা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির প্রাথমিক যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি রাসেলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খাঁন, থানার ওসি আতাউর রহমান, পৌরসভারও আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, কাউন্সিলর আব্দুস সালাম, জাকির হোসেন, কাগাপাশা ইউপির চেয়ারম্যান এরশ^াদ আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না।

আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কদ্দুছ সাগর, সুনুক মিয়া, আকমল হোসেন, আকলুছ মিয়া, সেলেন মিয়া, কালাম মিয়া, আব্দুল ওয়াদুদ, মাসুক মিয়া, ইছুব মিয়া, শাহ আমীন, দেলোয়ার হোসেন প্রমূখ।

নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দু’পাড়ে ঢল নামে হাজারো মানুষের ঢল। প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিরা কখনো একদল আরেক দলকে পেছনে ফেলে আগে ওঠে। আবার পেছনে পড়ে। এসময় নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার দর্শকশ্রোতা তীব্র করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ যোগিয়ে যান। অনেকে আবার স্বপরিবারে নৌকা ভ্রমন করে এসে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ফাইনালে ১ম বিজয়ী নৌকা পায় একটি ঘোড়া, ২য় পুরস্কার টিভি, ৩য় পুরস্কার ছাগল দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..