নবীগঞ্জের ছালামতপুরে ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি

নবীগঞ্জের ছালামতপুরে ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টার এর মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টার এর মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
যেকোন সময় বড় ধরণের ধাঙ্গা-হাঙ্গামা সংঘঠিত হওয়ার আশংকা ও আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা থাকায় ওই এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী হাজারী কমিউনিটি সেন্টার এর মাঠ ও মাঠ সংলগ্ন এলাকা ও পাশ্ববর্তী ৫০০ গজের মধ্যে ৪ ফেব্রুয়ারি সন্ধা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি সন্ধা ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা মাইকিং, পিকেটিং, কোন প্রকার যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ উচ্চারণ বন্ধসহ ৫ বা ততোধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।