মেহের আমজাদ,মেহেরপুর (০৭-০৯-১৭) : “আপনাদের সাহায্যে বেঁচে যেতে পারে অনেক প্রাণ” এই শ্লোগানে হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতি মেহেরপুর-এর উদ্যোগে বন্যা দূর্গতদের সাহায্যার্থে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মামলত হোসেনের নেতৃত্বে ওই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি মেহেরপুর বাসষ্ট্যান্ড থেকে শূরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা রফিকুল আলম, মেহের আমজাদ, সাংবাদিক মহাসিন আলী, হকার্স ফেডারেশন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, নির্বাহী সদস্য পিকুলী খাতুন সহ হকার্স ফেডারেশন-এর অন্যান্য সদস্যরা র্যালীতে অংশ গ্রহন করেন ।





