× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয় পুরো বাংলাদেশ দেখা উচিত

ACP
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০২২
নবধারার মূকাভিনয় পুরো বাংলাদেশ দেখা উচিত

‘নীরবতা সম্ভব না’ শীর্ষক রিজোয়ান রাজনের নবধারার একক মূকাভিনয় পুরো বাংলাদেশকে দেখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটির জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। শনিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শনী দেখে তিনি আরো বলেন, ‘আমি হিন্দু নই, মুসলমান নই, বৌদ্ধ নই, আমি বাঙালি। আমরা রাজনীতিবিদরা যতই বলি না কেন, সাধারণ মানুষের মধ্যে যত দিন এ মূল্যবোধ সৃষ্টি হবে না, তত দিন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে না। রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। তাই এটি সারা বাংলাদেশে প্রদর্শন করা উচিত।’

বৃষ্টি উপেক্ষা করে ও হঠাৎ তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে গাড়ির স্বল্পতা সত্বে ‘নীরবতা সম্ভব না’ দেখতে ছুটে এসেছেন দর্শকরা। ‘প্রাণ প্রকৃতি’ ‘অনীল কাকা’ ও ‘যীশু আবার’ তিনটি গল্পেই রিজোয়ানের প্রতিবাদী রূপটি স্পষ্ট হয়ে ওঠেছে। এগুলোতে সমাজের অনিয়ম, দূর্নীতি, বিচারহীনতা, সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক বৈশ্বিক তুলে ধরা হয়েছে। যা উপভোগ করেছেন দর্শকরা।

প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে মেজবাহ চৌধুরীর উপস্থাপনায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। প্রদর্শনীর আলোক পরিকল্পক ও পরিচালনা শাখাওয়াত শিবলী, পোশাক পরিকল্পনা তামিমা সুলতানা, আবহ সঙ্গীত পরিকল্পনা রাজ ঘোষ, আবহ প্রক্ষেপণ তরুণ বিশ্বাস, মাল্টিমিডিয়া প্রক্ষেপণ মোহাম্মদ আলী, মিলনায়তন ব্যবস্থাপনায় কনা দাশ, ওয়াসিম আহমেদ ও একরামুল হক, সার্বিক সহযোগিতায় রাইদাদ অর্ণব ও মুরাদ হাসান, ফটোগ্রাফিতে আরিফুর রহমান আবির ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।


এ ক্যটাগরির আরো খবর..