× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে শৃঙ্খলা আনতে হবে-শিল্পমন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০২২
নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাততে শৃঙ্খলা আনতে হবে

ঢাকা, ০৪ জ্যৈষ্ঠ (১৮ মে ২০২২): শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বাংলাদেশে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফএল) নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সীমিত পূঁজি নিয়ে কাজ করছে। তবে এখাত বিকাশের অনেক সুযোগ রয়েছে। এজন্য খাতটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শিল্পমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিতে যেতে হবে। ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কোনো এনবিএফআই তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।

বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এক দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএলএফসিএ এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিএলএফসিএ এবং বাণিক বার্তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, এনবিএফআই মেলা ২০২২ দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা। এ মেলার মাধ্যমে আর্থিক খাত সম্পর্কে দেশের মানুষ আরো ভালোভাবে জানবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরো বাড়বে।


এ ক্যটাগরির আরো খবর..