নন্দীগ্রামে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

নন্দীগ্রামে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়ার) প্রতিনিধিঃ বগুড়ার  নন্দীগ্রামে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোঃ সিরাজুল ইসলাম (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে সাধারণ জনতা।
উদ্ধারকৃত ব্যক্তি বগুড়ার সোনাতলা উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা  মোঃ বাবলু ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী জানান, ২১শে নভেম্বর সন্ধ্যা ৭টায় নন্দীগ্রাম পৌর এলাকার কালীকাপুর গ্রাম সংলগ্ন বগুড়া নাটোর  মহাসড়কের পশ্চিম পার্শ্বের মাঠের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে ধানক্ষেতের ড্রেন থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সিরাজুল কে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ছেলেটি জানান, সে বগুড়া কানছগাড়ী এলাকায় ফাতিমা ফিজিওথেরাপি ক্লিনিকে ম্যানেজারের চাকরি করে। আজ ২১ নভেম্বর  বিকেল ৪টা ১০মিনিটে তার ক্লিনিক থেকে বের হতেই ৩জন ব্যাক্তি ডিবি পরিচয়ে তাঁকে জঙ্গি সদস্য আখ্যা দিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে নন্দীগ্রামের এই জায়গায় এনে হাত-পা ও মুখ বেঁধে জবাই করার মুহূর্তে সে কোন মতে মুখটা একটু খুলে চিৎকার দেয়, তার চিৎকার  শুনে পথচারীরা   তাঁকে উদ্ধারের জন্য ছুটে আসলে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার এসআই সুবোধ চন্দ্র রায়, এসআই রুবেল মিয়া, এসআই চাঁন মিয়া জানান, খবর পেয়ে ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছি অপহরণ কারীরা পালিয়ে গেছে, ছেলেটি কাউকে চিনতে পারেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।