ঝিনাইদহে সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা

ঝিনাইদহে সাংবাদিকের উপর দূর্বৃত্তদের হামলা
ঝিনাইদহে সাংবাদিকের উপর অতর্কিত হামলা। কে বা কারা নিজস্ব চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় পিছন থেকে এ হামলা করে।
২০ই নভেম্বর  শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ লাইন স্কুলের সামনে থেকে সাংবাদিকের উপর হামলা চালায় দূর্বৃত্তরা।
ঝিনাইদহ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দুরন্ত প্রকাশ’র সম্পাদক ও প্রকাশক, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য  মিরাজ জামান রাজকে, কে বা কারা নিজস্ব চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় পিছন থেকে এসে অতর্কিত ভাবে হামলা চালায়।
এতে সাংবাদিক  মিরাজ গুরুতর জখম হয়। তার মাথায় ৫ টি সেলাই ও মাজায় ,পায়ে প্রচণ্ড আঘাত পায়। অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এখন তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনগতভাবে ব‍্যবস্থা গ্ৰহন করবো। তবে মিরাজ গত ১৭/১১/২০২০ ইং তারিখে নিজের নিরাপত্তার জন্য ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছিল। অভিযোগ নং ৮৫০। তবে সেই অভিযোগ থানায় বসে মীমাংসা করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।