× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানকে ছোট করা যাবে না পদক কেড়ে

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা পদক কেড়ে নিয়ে কিংবা সমাধি স্থানান্তর করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করা যাবে না।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন ফখরুল। পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জিয়াউর রহমান সাহেবকে পদক সরিয়ে নিয়ে, মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না। আমরা মনে করি, এ ধরনের কার্যকলাপ, এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের সিদ্ধান্ত তাদেরকেই আরো ছোট করবে, সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করবে।’


এ ক্যটাগরির আরো খবর..